মনোহরদীতে রেস্টুরেন্টের পর্দা ও ছোট কক্ষ অপসারণে ইউএনও’র নির্দেশ।

মো হিমেল মিয়া নোহরদী নরসিংদী:মনোহরদী উপজেলার সকল রেস্টুরেন্ট থেকে পর্দা, ছোট ঘর ও আড়াল করা বিশেষ কক্ষ অপসারণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ মুহাইমিন আল জিহান। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল—রেস্টুরেন্টের আড়াল করা এসব স্থানে অনেক শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে সময় নষ্ট করছে এবং নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। […]

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএন‌পির নেতা মির্জা মোস্তফা জামানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:বিএনপি কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিরাজগঞ্জে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। […]

কমলনগরে সুপারি চাষে বদলে দিতে পারে কৃষি অর্থনীতির ভবিষ্যৎ 

কবির হোসেন রাকিব লক্ষ্মীপুর :লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা  গ্রামীণ জনপদগুলোতে চোখ মেললেই দেখা যায় সারি সারি সুপারি গাছ। বাড়ির আঙিনা, উঠান, পাশের জমি কিংবা গ্রামের যেকোনো খালি জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এই সুপারি গাছগুলো। স্থানীয় কৃষকদের কাছে এটি এখন শুধু একটি ফসল নয়, বরং একটি স্থায়ী আয়ের উৎস, যা বদলে দিচ্ছে জেলার কৃষিভিত্তিক অর্থনীতি। […]

বকশীগঞ্জ ক্লিনিক মালিক সমিতির সভাপতি হলেন র‌নি, সম্পাদক খোকন

সাদ্দাম হোসেন রোমান জামালপুর (বকশিগঞ্জ) প্রতিনিধি:জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বেসরকারি ডায়াগন‌স্টিক ও ক্লিনিক মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদি এই কমিটিতে আলহাজ্ব ডাঃ আব্দুল হাই স্মৃ‌তি ডায়াগন‌ষ্টি এন্ড ক্লি‌নি‌কের মা‌লিক আবু হায়াত মোস্তাইন বিল্লাহ র‌নি সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মর্ডাণ ডায়াগন‌ষ্টিক সেন্টারের মা‌লিক জুল‌ফিকার আলী খোকন। বৃহস্প‌তিবার (২৬ […]

‎নবীগঞ্জে মোবাইল কোর্টে সরকারি খাস জমি দখলমুক্ত, ১.১৪ একর উদ্ধার

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি খাস জমি দখলমুক্ত করতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩–এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ‎ ‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর হুসেনপুর মৌজার দুর্গাপুর গ্রামে পরিচালিত অভিযানে ১ নং খাস খতিয়ানভুক্ত ৬৯৭ নং দাগের সরকারি খাস গোপাট জমিতে অবৈধ দালান ও দোকানঘর নির্মাণের প্রমাণ […]

সোনারগাঁয়ে জাহাজ ভাড়া করে এনে   আস্ত জাহাজ খেয়ে দিলো বিএনপি নেতা 

ফাহাদ, নারায়ণগঞ্জ :নারায়ণগঞ্জের সোনারগাঁয় ভাড়া করে এনে একটি মালবাহী জাহাজ কেটে বিক্রির অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনসহ সাতজনের বিরুদ্ধে। এ ঘটনায় জাহাজের মালিক রাকেশ শর্মা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা করলে বুধবার (২৬ নভেম্বর) সকালে নজরুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে বিকেলে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর […]

মির্জাপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানের জেল হাজতে মৃত্যু

সীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগ নেতা সুলতান মিয়ার জেল হাজতে মৃত্যু হয়েছে। বুধবার টাঙ্গাইল জেলা কারাগারে সুলতান মিয়ার মৃত্যু হয়। বুকে ব্যথা অনুভব করলে রাতে তাকে হাসপাতালে নেয়া হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে তার মৃত্যু হয় বলে জেলার মুহাম্মদ জাহেদুল আলম জানিয়েছেন। গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক […]

কমলনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কবির হোসেন রাকিব কমলনগর প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে গাছ কাটার সময় উপর থেকে নিচে নামতে গিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কমলনগর উপজেলার মার্টিন ইউনিয়নের বলিরপোল বাজারের উত্তর পাশে পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রহিম পাটোয়ারী (৩৮)। তিনি চন্দ্রগঞ্জের বশিকপুর ইউনিয়নের নুর আলমের ছেলে। নিহত রহিম দুই পরিবারের ৬ […]

সিরাজগঞ্জ–২ আসনে বিএনপির ভবিষ্যৎ অনিশ্চিত—মাঠে নেই নেতা, বাড়ছে অভ্যন্তরীণ ক্ষোভ

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনে বিএনপির রাজনীতিতে বাড়ছে উত্তাপ। জেলা শহরজুড়ে ঘুরে ঘুরে এক আলোচনাই এখন সবচেয়ে বেশি—এই আসনে বিএনপির ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে- দলের মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে মাঠের বাস্তবতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ আছে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপির প্রচারণা ততই দুর্বল হচ্ছে। ফেসবুকে […]

মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত।

মো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী:“দেশীয় জাত– আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি”— এ স্লোগানকে সামনে রেখে মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ নভেম্বর সকাল ১০টায় মনোহরদী সরকারি কলেজ মাঠে এ বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শুরুর পরই উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, খামারি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি […]