পরিবারের নিরাপত্তা চেয়ে কৃষকের সংবাদ সম্মেলন ‘গলায় রশি বেঁধে এক কিলোমিটার টেনে নেওয়া হয়, করা হয় বস্তা বন্দী’

Share the post
সাব্বির ইবনে ছিদ্দিক ,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: গভীর রাত। চারদিকে নিস্তব্ধতা। পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরের টিনে ধারালো অস্ত্রের আঘাতের বিকট শব্দে ঘুম ভেঙে যায় সবার। দরজা খুলতেই ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল ঘরে ঢুকে পড়ে। মুহূর্তেই ঘরের পুরুষ সদস্যদের কুপিয়ে আহত করা হয়। নারীদের একটি কক্ষে আটকে রাখা হয়। এরপর আহত পুরুষদের গলায় রশি বেঁধে প্রায় এক কিলোমিটার দূরে টেনে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বস্তায় ঢুকিয়ে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলা সদরের মুক্তিযোদ্ধা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আহত কৃষক মো. এরশাদ।
তিনি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে।
লিখিত বক্তব্যে এরশাদ বলেন, তাদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গ্রাম পুলিশ মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনায় থানায় মামলা করার পর থেকেই পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, তাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য আজহার উদ্দিন জোরপূর্বক দখল করে রেখেছেন। সম্প্রতি তারা নিজ জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করলে ক্ষিপ্ত হয়ে আজহার উদ্দিন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালান।
এরশাদের দাবি, হামলাকারীরা শুধু শারীরিক নির্যাতনই করেনি; গভীর রাতে টমটম গাড়ি এনে ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরিবারের শিশুদের কান্না ও চিৎকারে আশপাশের লোকজন জেগে উঠলেও হামলাকারীদের ভয়ে কেউ এগিয়ে আসেননি।
তিনি আরও বলেন, এর আগেও ২০২৩ সালে আমার ওপর হামলার ঘটনা ঘটেছিল। কিন্তু সেই ঘটনারও কোনো সুষ্ঠু বিচার হয়নি। ফলে তারা বারবার হামলার সাহস পাচ্ছে।
সংবাদ সম্মেলনে কৃষক এরশাদ ও তার পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার, বিচার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]