এবিএম মামুনুর রশীদ পলাশকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

Share the post
জহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ (রবিবার) শেরপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই প্রজ্ঞাপনে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে এবিএম মামুনুর রশীদ পলাশকে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৬ মার্চ ২০২৬ (সোমবার) দুপুর ১টায় শেরপুর জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
রাজনৈতিক অঙ্গনে এবিএম মামুনুর রশীদ পলাশ দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি সাবেক শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক শহর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নেতাকর্মীদের একাংশের দাবি, এবিএম মামুনুর রশীদ পলাশের শিক্ষা, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ তাকে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের ভাষ্য, তার নেতৃত্ব, গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক সক্ষমতার কারণেই তিনি এ দায়িত্ব পাওয়ার যোগ্য বিবেচিত হন।
দলীয় নেতাকর্মীরা আরও বলেন, একই অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে তারা এবিএম মামুনুর রশীদ পলাশকে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান। তাদের বিশ্বাস, এ দায়িত্বে তিনি দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]