কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। […]

