কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক ডাকাতি মামলার আসামি গ্রেফতার
আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:চাঁদপুরের কচুয়া থানার পুলিশের বিশেষ অভিযানে একাধিক ডাকাতি মামলার আসামি ইউনুস ওরফে সোহেল (৩০) গ্রেফতার হয়েছে।বৃহস্পতিবার ২ এপ্রিল কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল উপজেলার সাচার ইউনিয়নের রাজারামপুর বেপারি বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ইউনুস ওরফে সোহেল রাজারামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ও মৃত পেয়ারার বেগমের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার মামলা নং-২২/১১৮, তারিখ ১৯ মে ২০২৫, পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারার মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে—
কচুয়া থানার মামলা নং-২৩, তারিখ ২৮ জুন ২০১৬ (ধারা ৩৯৫/৩৯৭)
কচুয়া থানার মামলা নং-১৯, তারিখ ২৫ মে ২০১৭ (ধারা ৪৫৭/৩২৩/৩২৪/৩৫৪/৩৮০/৩৪/৩৯৫/
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার মামলা নং-০৩, তারিখ ১৫ নভেম্বর ২০২৩ (ধারা ৩৯৫/৩৯৭) ।
গ্রেফতারের পর তাকে বৃহস্পতিবারই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

