করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত

মো হিমেল মিয়া,মনোহরদী ,নরসিংদী :নরসিংদীর মনোহরদীতে ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই স্লোগানকে সামনে রেখে ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ ফল মেলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান। বিশেষ অতিথি হিসেবে […]

বন্যার্তদের পাশে বাকৃবির চট্টলা সমিতি, ৮০ পরিবার পেল নগদ সহায়তা

আরাফাত হোসাইন,বাকৃবি প্রতিনিধি:চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চট্টলা সমিতির উদ্যোগে ৮০টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে মোট ১ লাখ ৯০ হাজার ১৮০ টাকা ব্যয় করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাকৃবি চট্টলা সমিতির সাধারণ সম্পাদক মো. সাজিদ হোসেন। তিনি জানান, সমিতির […]

সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের ধুপাজান চলতি নদীতে বালু লুটপাটে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট

শফিকুল বারী ,​সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে সরকারি কড়াকড়ি ও গণবিজ্ঞপ্তি জারি সত্ত্বে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন থামছে না। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেট রাতের আঁধারে বিপুল পরিমাণ বালু-পাথর উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। এতে সরকার যেমন লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি মারাত্মক হুমকির মুখে পড়ছে পরিবেশ ও নদীতীরবর্তী বসতি। […]

ইবির লালন শাহ হলের আন্তঃব্লক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল স্পোর্টস সোসাইটির উদ্যোগে আয়োজিত আন্তঃব্লক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আটটি ব্লকের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে টাইব্রেকারে অভ্যূত্থান ব্লককে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আন্ডারগ্রাউন্ড ব্লক। সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে অভ্যূত্থান ও আন্ডারগ্রাউন্ড ব্লকের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার […]

নওগাঁয় বায়ুদূষণবিরোধী অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ শহরের কুমুরিড়া জবারমোড় এলাকায় বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ রবিবার (২০ জুলাই) বিকেলে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার। এ সময় রাস্তার পাশে উন্মুক্ত অবস্থায় […]

মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার

মো হিমেল মিয়া.মনোহরদী নরসিংদী :নরসিংদীর মনোহরদী উপজেলার মধ্য চালাকচর গ্রামের ২  নং ওয়ার্ডের কলাবাজার সংলগ্ন এলাকায় দীর্ঘ প্রায় ২০ বছর ধরে চলমান জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কয়েকটি পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে বলে তারা জানিয়েছেন। বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হচ্ছে বলে তারা দাবি করেন। এ […]

জাম্বু শসা চাষে তরুণের সাফল্য, আগ্রহ বাড়ছে কৃষকদের

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা আশরাফুল ইসলাম ব্যতিক্রমী ‘জাম্বু কিউ কাম্বার’ বা জাম্বু শসা চাষ করে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন। এক থেকে পাঁচ কেজি ওজনের বিশাল আকৃতির এই শসা দেখতে প্রতিদিনই তার ক্ষেতে ভিড় করছেন স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অধিক ফলন, কম রোগবালাই এবং ভালো […]

রূপগঞ্জে জলাবদ্ধতায় বিপর্যস্ত লক্ষাধিক মানুষ, খাল উদ্ধার ও সংস্কারের জোর দাবি

বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো, কাঞ্চন, ভুলতা, গোলাকান্দাইলসহ বিস্তীর্ণ এলাকায় কয়েক দিনের টানা বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বেদখল ও ভরাট হয়ে যাওয়া পানি নিষ্কাশনের খালগুলোর কারণে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা দ্রুত খাল উদ্ধার ও সংস্কারের দাবি জানিয়েছেন। সরেজমিনে দেখা যায়, বহু এলাকায় হাঁটু […]

রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পাবই এলাকায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রব্বানি মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল ১৯ জুলাই রবিবার উপজেলার পাবই এলাকার এসকেএফ ফার্মাসিউটিক্যালস কারখানার পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রব্বানি মন্ডল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাইরি মোহনপুর এলাকার মৃত জালাল […]

হাতিয়ায় ব্যবসায়ীদের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

সাব্বির ইবনে ছিদ্দিক,হাতিয়া প্রতিনিধি(নোয়াখালী) : নোয়াখালী হাতিয়ায় ব্যবসায়ীদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা| শনিবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়| এসময় উপস্থিত ছিলেন আলী বাজার বনিক সমিতির সভাপতি জাপর উল্যা, সাধারন সম্পাদক জামসেদুল ইসলাম টুটুল, সহ- সভাপতি রাশেদ উদ্দিনসহ বাজারের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী ও সাধারন […]