কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর ফলে বাজারে ব্যবসায়ী, খুচরা বিক্রেতা ও সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, আগে বাজারে কবুতর, দেশি হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয়ে খাজনা দিতে হতো, যা তাদের জন্য একটি অতিরিক্ত চাপ ছিল। এখন খাজনা ও টোল বন্ধ হওয়ায় তারা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারছেন।
এলাকাবাসী শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই উদ্যোগ কচুয়ার অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে।

