রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি/১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী,  রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালী এলাকার জমি ব্যবসায়ী হাসান মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল ১৪ এপ্রিল মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মধুখালী গ্রামের হাসান মিয়ার বাড়িতে ১০/১২ সদস্যের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দরজা ভেঙ্গে তার বসত ঘরে প্রবেশ করে। পরে গৃহকর্তার মা খুরশিদা বেগম ও স্ত্রী তন্নীআক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা তাদের হাত-পা বেঁধে লুটপাট চালায়। এদিন রাতে হাসান মিয়া বাড়িতে ছিলেন না।
পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাত সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত ১২ এপ্রিল একই এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে আলমগীর হোসেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ বিপুল পরিমাণ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন

Share the post

Share the post বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:ঢাকা ও নারায়ণগঞ্জের সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার ডেমরা-কামশাইর সড়কে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৬এপ্রিল রবিবার এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ […]

আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে। সকলকে স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখতে হবে।  হামে আক্রান্ত হলে রোগীকে নিকটতম হাসপাতালে পাঠাতে হবে। অসময়ে যেন কোন মায়ের বুক খালি না হয়। হামে আক্রান্ত হয়ে […]