বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:ঢাকা ও নারায়ণগঞ্জের সীমানাবর্তী রূপগঞ্জ উপজেলার ডেমরা-কামশাইর সড়কে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৬এপ্রিল রবিবার এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো: আহসানুজ্জামান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, রূপগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শফিউল আলম শ্যামল,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন,  রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ-সম্পাদক হাজী বাছির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ-সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরনবী ভুঁইয়া,  বিএনপি নেতা নাছির উদ্দিন, আনোয়ার সাদাত সায়েম, হাজী সেলিম,  হাজী আব্দুর রফিক, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ-সম্পাদক রোমানা আফরিন  প্রমুখ।
পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় ৯৭ কোটি ৬৩ লক্ষ ৭২ হাজার ৩২৬ দশমিক ৯৮ টাকা ব্যয়ে ৬২৫ দশমিক ৩৬ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থ্যের এ সেতুটির কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এসইএল-কেবিএল-ইউসিসি জেভি কোম্পানী। ২০২৭ সালের ২৮ এপ্রিল সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে নির্মিত এ সেতুর স্প্যানের সংখ্যা ২৩টি, পাইলের সংখ্যা ১৬৮টি, পায়ারের সংখ্যা ২২টি, গার্ডারের সংখ্যা ৮৬টি। সেতুর এ্যাপ্রোচ সড়ক ৬২৫ দশমিক ৫৪৯ মিটার। সেতু নির্মাণে ৫ দশমিক ৯২৫৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
পরে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, আগামী ৩মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে। সকলকে স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখতে হবে।  হামে আক্রান্ত হলে রোগীকে নিকটতম হাসপাতালে পাঠাতে হবে। অসময়ে যেন কোন মায়ের বুক খালি না হয়। হামে আক্রান্ত হয়ে […]

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর \ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট \ আহত-৪

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশের বাড়িতে ও তার গাড়ির গ্যারেজে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গত ১৯ এপ্রিল শনিবার রাতে পূর্বশত্রুতার জের ধরে ৪০/৪৫ সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। রামদা, ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপ, চাকু সহ অস্ত্রেশস্ত্রে […]