তালায় চিকিৎসার আশ্বাসে ডেকে এনে খুলনার কয়রা উপজেলার এক গৃহবধূকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ

Share the post
সাঈদ সম্রাট,তাল উপজেলা প্রতিনিধি :চিকিৎসা সহযোগীতা প্রদানের আশ্বাসে খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রাম থেকে এক গৃহবধূ (৪০)কে ফুসলিয়ে সাতক্ষীরার তালায় এনে দফায় দফায় সঙ্ঘবদ্ধ ধর্ষন করা হয়েছে। খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে প্রথমে অচেতন করে এবং পরবর্তীতে জোর পূর্বক ওই গৃহবধূকে রাতভর ধর্ষন করা হয়। এঘটনায় একজন নারী (৪০) সহ ৩১ ও ৩৫ বছর বয়সী ২জন যুবকের বিরুদ্ধে তালা থানায় মামলা হয়েছে। তবে, অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ তৎক্ষনাত আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করেননি।
‎নির্যাতিতা গৃহবধূর এক মামাতো ভাই (৪৮) জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে তাঁর ফুফাতো বোন খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামের অসুস্থ গৃহবধুকে সাতক্ষীরা সদরের একটি বেসরকারি ক্লিনিক থেকে উন্নত চিকিৎসা করিয়ে দেবার আশ্বাসে তালায় নিয়ে আসা হয়। পরবর্তীতে সন্ধ্যা হয়ে গিয়েছে এবং সাতক্ষীরায় যেয়ে ডাক্তার পাওয়া যাবেনা- এমন কথা জানিয়ে গৃহবধূকে কৌশলে তালা ব্রীজ মোড় এলাকায় এক ভাড়া বাসায় নিয়ে যায় রাজু নামের এক যুবক। ধর্ষক রাজু সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন বলে তিনি বলেন। রাতে ওই বাড়িতে বসবাসকারী এক নারীর সহযোগীতায় প্রথমে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে অসুস্থ গৃহবধুকে রাজু ধর্ষন করে। জ্ঞান ফেরার পরে গৃহবধু ধর্ষনের বিষয়টি বুঝতে পেরে বাড়ির ওই নারীকে জানায়। এসময় ওই নারী ধর্ষন শিকার গৃহবধুকে গালিগালাজ করে এবং মোবাইলে ধারন করা নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার ভয় দেখায়। এঘটনার পর রাতে দফায় দফায় ওই গৃহবধূকে রাজু সহ অপর যুবক পালাক্রমে ধর্ষন করে। শুক্রবার সকালে অসুস্থ গৃহবধূ ওই বাড়ি থেকে কৌশলে বেরিয়ে থানায় আসে।
‎এবিষয়ে তালা থানার ওসি মো. আবু বকর সিদ্দীক জানান, ধর্ষনের শিকার ওই গৃহবধূ শুক্রবার (১৪ আগস্ট) সকালে তাঁর এক আত্মীয়কে সাথে নিয়ে থানায় এসে অভিযোগ করেন। পরবর্তীতে গৃহবধূর বক্তব্য অনুযায়ী প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত ২ যুবক এবং ১জন নারীর বিরুদ্ধে থানায় অচেতন এবং জোরপূর্বক ধর্ষন অপরাধের মামলা (মামলা নং ১০, তাং ১৪ আগস্ট ২৬) রেকর্ড করা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারের জন্যে সর্বোচ্চ চেষ্টা চলছে। ভিকটিম নারীকে প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষার জন্য এদিন সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]