ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

Share the post
শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে গত শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌর বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, এবং সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবদুস সাত্তার মিলন বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ঐতিহাসিক ভূমিকা, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ সংগ্রাম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্রের সুরক্ষায় তাঁর অবিচল সংগ্রাম ও নেতৃত্বের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।”বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সচেষ্ট রয়েছে।আলোচনা সভা শেষে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে ঘোড়াঘাট পৌর এলাকার বিভিন্ন মসজিদ ও এতিমখানায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয় এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে ঘোড়াঘাট পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মহিলা দল ও শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]