কচুয়ায় সরকারি দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ,বিকল্প রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :কচুয়া উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সিমানা বাউন্ডারি দেয়াল নির্মাণ করে শতবছরের পূর্বের মানুষের চলাচল যাতায়াত রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এঘটনায় রবিবার বিকেলে ৪৪ নং উত্তর উজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভুক্তভোগী কয়েকশতাধিক পরিবার বিকল্প রাস্তা তৈরি করে দিতে সরকারের কাছে দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।মানববন্ধন অংশগ্রহণ কারীগন বলেন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের কারণে কয়েকটি বাড়ির চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি একটি গুরুতর সমস্যা। এই ক্ষেত্রে, স্থানীয় প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাথে আলোচনা করে একটি উপযুক্ত সমাধান খুঁজে বের করা উচিত। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তাই দ্রুত এই সমস্যার সমাধান করা প্রয়োজন ।এছাড়া বিদ্যালয়ে জমি দাতা সহিদ উল্লাহ বলেন, আমরা গ্রামের অসহায় পরিবারের সন্তানদের লেখাপড়া করার জন্য ৬৩ শতাংশ জমি দান করছি। বিদ্যালয়ের ওপাশে আমাদের কয়েক বিঘা জমিতে চাষাবাদ করে ফসল ঘরে এ রাস্তায় দিয়ে তুলতে হয়। স্কুল কর্তৃপক্ষ সরকার সে রাস্তা বন্ধ করে দেয়। সংরক্ষিত ওই ওয়ার্ড মহিলা মেম্বার রহিমা বেগম জানায়, আমিও ভূক্তভোগীদের মধ্যে একজন দীর্ঘ দিন ধরে ওই রাস্তায় যাতায়াত করি হঠাৎ করে স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ের সিমানা বাউন্ডারি দেয়াল নির্মাণ করায় আমাদের সন্তানরা বিদ্যালয়ের যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেছে,এছাড়া বাড়ি থেকে বাহির হওয়ার রাস্তা বন্ধ হয়ে তাই আমাদের যাতায়াত করার জন্য বিকল্প রাস্তা তৈরি করার জন্য স্কুল কর্তৃপক্ষ ও সরকারের কাছে অনুরোধ করছি।মানববন্ধনে এলাকাবাসীদের পক্ষে বক্তব্য রাখেন,তাজুল ইসলাম,জসিম, রুহুল আমিন, সেরাজুল হক,জাকির, শহীদ উল্লাহ, রহিমা মেম্বার,খোসনেআর বেগম,জাহানারা বেগমসহ আরো অনেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]