কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সদস্য পদে ছাত্রদল নেতা ইমাম হাসানের মনোনয়ন পত্র দাখিল 

Share the post

আহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি :চাঁদপুরের কচুয়ায় কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৫ এর মনোনয়ন পত্র দাখিল শেষ দিনে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী এবং কোয়া কৃষক সমবায় সমিতি লিঃ এর ম্যানেজার ইমাম হাসান সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির কার্যালয়ে হিসাব শাখার জুনিয়র অফিসার কুলসুমা আখন ও পরিদর্শক ইব্রাহিম মোঃ আলীর নিকট এ মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র দাখিলের সময় কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক গাজী রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ, সাচার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মুন্সি,ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রনিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।মনোনয়ন পত্র দাখিল শেষে কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল বলেন, ইমাম হাসান একজন সত ব্যক্তি সহজ সরল সে আমাদের ছাত্রদলের পক্ষ হতে প্রার্থী তাকে সমর্থন করেছি । সম্মানিত কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির ভোটারগন আপনাদের মূল্যবান ভোট ইমাম হাসানের সদস্য পদে প্রদান করে পাশে থাকার অনুরোধ রইলো।কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সদস্য পদে ছাত্রদল নেতা ইমাম হাসান এক প্রতিক্রিয়ায় বলেন, আমার বাবা কৃষকের পাশে থেকে কোয়া কৃষক সমবায় সমিতির দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন আমিও আমার বাবার আদর্শ লালন করে কৃষকের উন্নয়ন কাজ করতে চাই। আপনারা সকলে দোয়া ও সমর্থন দিয়ে কৃষকের ভাগ্য বদল ও কৃষি উন্নয়নে কাজ করার সুযোগ করে দিন।উল্লেখ্য কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ১৯ মে প্রতীক বরাদ্দ ও ২৮ মে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । এতে কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির আওতাধীন উপজেলার বিভিন্ন অঞ্চলের ১৫২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন নির্বাচন তফসিল কমিটির সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]