কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :ধর্ম-বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত এ শ্লোগানে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা রাতে কচুয়া বাজার রুপসী বাংলা চাইনিজ এন্ড রেস্টুরেন্টে খেলাফত মজলিসের কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি প্রবাসী মাওঃ শরাফত উল্লাহর উদ্যোগে খেলাফত মজলিসের সাবেক সাথীদের পূর্ণরায় সংগঠনে অন্তর্ভূক্ত করে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ খেলাফত মজলিসের কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতী নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ কচুয়া আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ খেলাফত মজলিসের সহ সভাপতি মুফতি আনিসুর রহমান কাসেমী।বাংলাদেশ খেলাফত মজলিসের কচুয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন, পৌরসভার সভাপতি মাওলানা রিয়াজুল হক, মাহমুদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওঃ মাহমুদুল হাসান, খেলাফত মজলিসের হাফেজ মাওঃ বারাকাত উল্লাহ, জাহাঙ্গীর আলম জামিল, মাওঃ তোফাজ্জল হোসেন,ওমর ফারুক, আবুল কালামসহ আরো অনেকে।আলোচনা সভায় ২৩ মে খেলাফত মজলিসের সাবেক সাথীদের সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি বিষয়ে ব্যাপক আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]