পাবিপ্রবি তে ১৮ মিনিট দেরিতে এসে ভর্তি পরীক্ষা দিতে পারলেন না দুই শিক্ষার্থী, ক্ষোভ ও হতাশায় পরিবার

Share the post
মোঃ মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
 পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছিলেন দুই শিক্ষার্থী। কিন্তু পরীক্ষার শুরু হওয়ার ১৮ মিনিট পর কেন্দ্রে পৌঁছানোয় তাদের পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এতে তারা এবং তাদের পরিবার গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
আজ ৯ মে রোজ শুক্রবার পাবনা বিজ্ঞান ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুল ফটকের সামনে দেখা যায় শিক্ষার্থী ও তাদের অভিভাবক হতাশা ও ক্ষোভ নিয়ে বসে আছে এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলছে।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী জানান, নির্ধারিত সময়ের কিছু আগে তারা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালেও যানজটে সমস্যা হওয়ায় তারা কিছুটা দেরিতে পরীক্ষাকক্ষে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ কমিটির নিয়ম অনুযায়ী, পরীক্ষার নির্ধারিত সময় অতিক্রান্ত হলে পরীক্ষার্থীদের আর প্রবেশ করতে দেওয়া হয় না। ফলে কেন্দ্রের গেটে পৌঁছেও তারা পরীক্ষায় অংশ নিতে পারেননি।
রংপুর থেকে আসা এক অভিভাবক বলেন, “আমরা অনেক কষ্ট করে সন্তানকে পড়িয়েছি, কোচিং করিয়েছি। আজ মাত্র কয়েক মিনিটের জন্য তার স্বপ্ন ভেঙে গেল। বিষয়টি খুবই কষ্টদায়ক।”
শ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আব্দুল আওয়াল বলেন, ‘ গুচ্ছ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকল পরীক্ষার্থীকে যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকতে একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরীক্ষার সুষ্ঠুতা বজায় রাখতেই নির্ধারিত সময় পার হওয়ার পর কাউকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি। গত বি ইউনিটের পরীক্ষায় আমাদের বিশ্ববিদ্যালয়ে তিনজন শিক্ষার্থী দেরি করে এসেছিল। তাদের মধ্যে একজন ৪০ মিনিট দেরি করে এসেও পরীক্ষা দিতে পেরেছিল। কিন্তু গতকাল আমাদের গুচ্ছ কমিটি সিদ্ধান্ত নিয়েছে কোন শিক্ষার্থী দেরিতে আসলে তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। যার ফলশ্রুতিতে আজকে দুই শিক্ষার্থী দেরি করে আসায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারেনি। এ বিষয়ে পাবিপ্রবি কর্তৃপক্ষ ও গুচ্ছ কমিটির প্রতি আবেদন জানানো হয়েছে, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতিতে মানবিক বিবেচনায় কিছুটা নমনীয়তা দেখানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবির সাংবাদিকদের হামলায় জড়িতদের বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের বিচার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাব। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে […]

আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন পাবিপ্রবি ছাত্রদল নেতা

Share the post

Share the postমনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা মঞ্জুরুল ইসলামের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়েছে। ঈদের ছুটিতে বাড়ি না ফেরা শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। […]