রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে।
ঢাকার চিকিৎসক ডা. আফরিন আরা শাম্মী ও ডা. হাবিবুল্লাহর নেতৃত্বে একদল চিকিৎসক জেনারেল ফিজিশিয়ান, মেডিসিন, ডায়াবেটিকস, বাত-ব্যাথা, চর্ম, শ্বাসকষ্ট, বক্ষব্যাধি, মা ও শিশু রোগ হৃদরোগ, পেটের পীড়া, চর্ম রোগ, জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আক্রান্ত রোগীদেরকে প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করেন। এছাড়া ৫০ অনূর্ধ্ব নারীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন উপকরণ প্রদান করা হয়।
গতকাল ২২জুলাই বুধবার কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংগঠনিক সম্পাদক ইফতেখার ভুঁইয়া রিদ্বীন, সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, ভুলতা ঔষধ ব্যাবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সজিব প্রধান, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের কার্যকরী সদস্য ইমন মিয়া ও নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাশরাফি প্রমুখ। 
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম বলেন, হঠাৎ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে লাখো মানুষ, যারা ভীষণ কষ্টকর জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়ানো জরুরি। ঐক্য পরিষদ জনহিতকরণ কাজ অব্যাহত রাখবে এবং বঞ্চিত জনমানুষের পাশে সবসময় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]