সোনারগাঁয়ে জাহাজ ভাড়া করে এনে   আস্ত জাহাজ খেয়ে দিলো বিএনপি নেতা 

Share the post
ফাহাদ, নারায়ণগঞ্জ :নারায়ণগঞ্জের সোনারগাঁয় ভাড়া করে এনে একটি মালবাহী জাহাজ কেটে বিক্রির অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনসহ সাতজনের বিরুদ্ধে।
এ ঘটনায় জাহাজের মালিক রাকেশ শর্মা বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা করলে বুধবার (২৬ নভেম্বর) সকালে নজরুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে বিকেলে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৫ দিন ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন এন্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে জাহাজটি কেটে বিক্রি করেন।
গ্রেপ্তার নজরুল ইসলাম নোয়াখালির হাতিয়া উপজেলার চরবগুলা গ্রামের বাসিন্দা।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত একটি সিন্ডিকেট করে চট্টগ্রাম থেকে গত ১ নভেম্বর ডাম্ব বার্জ (ডিবি) নামে একটি জাহাজ সাত লাখ বিশ হাজার টাকায় এক মাসের চুক্তিতে ভাড়া করে নিয়ে আসেন। পরবর্তীতে শাহাদাতের নেতৃত্বে মো. জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর মিয়া, ও হোসেনসহ ১০-১৫ জনের একটি সিন্ডিকেট কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন এন্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রি করে ফেলেন।
পরে গত রবিবার সকালে মোবাইল ফোনে মালিকের এক পরিচিত ব্যক্তি তাদের জাহাজ কেটে ফেলেছে বলে জানায়। খবর পেয়ে ওইদিন রাতে ঘটনাস্থলে গিয়ে তাদের মালবাহী জাহাজ কেটে ফেলার সত্যতা পান। এ জাহাজ কেটে ফেলার কারণে এক কোটি ৬০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন তিনি
রাকেশ শর্মা জানান, তাদের সঙ্গে এক মাসের চুক্তিতে মো. জাফর মাল টানার জন্য জাহাজটি ভাড়া করে নিয়ে আসে। কিন্তু সে বিএনপি নেতা-কর্মীদের সিন্ডিকেট করে সোনারগাঁয়ের এক বিএনপি নেতার ছেলে তাদের শিপইয়ার্ডে কেটে বিক্রি করে দেয়। বিষয়টি নিয়ে শাহাদাতের বাবা রফিকুল ইসলাম ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে তালবাহানা করে। পরবর্তীতে তিনি মামলা করেন।
অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে খুদে বার্তা দিলে সাড়া দেয়নি।
অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের বাবা ও শিপইয়ার্ডের মালিক বিএনপি নেতা রফিকুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে জাহাজ কাটা বন্ধ রাখা হয়েছে। তবে মালিক পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মালবাহী জাহাজ কেটে বিক্রির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বিপুল পরিমান নগদ টাকা-স্বর্ণালংকার লুট

Share the post

Share the postবি এম আবুল হাসনাত, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ছোট দড়িকান্দি গ্রামে যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী হাবিবুর রহমান হিরন মোল্লা (৬৩)-এর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ২৪ এপ্রিল গভীর রাতে আনুমানিক রাত ২টা থেকে ৩টার মধ্যে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বারান্দার […]

নারায়ণগঞ্জে আবাসিক নলকূপের ওপর আরোপিত চার্জ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ‎ ‎

Share the post

Share the postমোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি:‎২৫ এপ্রিল ২০২৬ আবাসিক এলাকায় ব্যবহৃত গভীর নলকূপের ওপর সিটি কর্পোরেশনের আরোপিত চার্জ বাতিলের দাবিতে  নারায়ণগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি, নারায়ণগঞ্জ” এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আবাসিক […]