মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

জিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: নাহিদ পরিচালিত ‘লিপ্টন ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি’ দোকানে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

দোকানের মালিক মো: নাহিদ জানান, প্রতিদিনের মতো তারা গত মঙ্গলবার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে রাত ১২টা ১০ মিনিটে মুঠোফোনের মাধ্যমে দোকানে আগুন লাগার খবর পান। সংবাদ পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার ৫-৬ মিনিটের মধ্যে স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত লিডার) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে মাগুরা থেকে আরও দুটি ইউনিট আনা হয়। ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার ঝুঁকিপূর্ণ ও নিরলস পরিশ্রমে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পুরো অভিযানটি পরিচালনা করেন উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

 

শ্রীপুর ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দোকান মালিকের দাবি, আগুনে দোকানের সমস্ত মালামাল পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]