করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী ,নরসিংদী :নরসিংদীর মনোহরদীতে ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই স্লোগানকে সামনে রেখে ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ ফল মেলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাফি আফরোজ সনি। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, ফলচাষি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মেলায় আম, কাঁঠাল, রামবুটান ,  পেয়ারা, কলা, ড্রাগন ফল, মাল্টা, কমলা, পেঁপে, আনারসসহ বিভিন্ন দেশীয় ও উন্নত জাতের ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও ফলচাষিরা নিজেদের উৎপাদিত ফল নিয়ে মেলায় অংশগ্রহণ করেন।
ফল মেলায় প্রদর্শিত ফলগুলো দর্শনার্থী ও অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। দেশীয় ফলের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে উৎপাদিত বিভিন্ন উন্নত জাতের ফলও প্রদর্শন করা হয়। এতে ফলচাষিরা নিজেদের উৎপাদিত ফল সম্পর্কে অন্যদের জানার সুযোগ পান এবং নতুন উদ্যোক্তা ও কৃষকদের মধ্যে ফল চাষে আগ্রহ তৈরি হয়।
আয়োজকরা জানান, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে ফলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি ফল সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বছর ফলের সরবরাহ নিশ্চিত করতে ফল চাষিদের আধুনিক প্রযুক্তি ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে সচেতন করা হচ্ছে।ফল মেলার মাধ্যমে কৃষকদের ফল চাষে উৎসাহিত করা, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত এবং উৎপাদিত ফল সংরক্ষণের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রত্যয়কে সামনে রেখে ফল উৎপাদন ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]