নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

 

 

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই প্রতিবেদক। হুমকিদাতা কাঞ্চন মিয়া নেত্রকোনা সদর উপজেলার খতিবনগুয়া এলাকার আনিস মিয়ার ছেলে।

 

স্হানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জানুয়ারি কালেরকণ্ঠে ‘টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকত্ব নিচ্ছে রোহিঙ্গারা’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক (আউটসোর্সিং) নিয়োজিত তিন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত ব্যক্তিরা হলেন- ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া ও আরিফ মিয়া এবং স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার হীরা।

 

এদিকে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন চাকরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।অন্যদিকে প্রতিবেদকের দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, চাকরিচ্যুতির পর সোমবার সন্ধ্যায় কাঞ্চন মিয়া কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনের ব্যক্তিগত মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপে ফোন করেন। এ সময় তিনি দাবি করেন, প্রতিবেদকের প্রকাশিত প্রতিবেদনের কারণেই তার চাকরি চলে গেছে। একপর্যায়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

 

এ বিষয়ে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেন জানান, সোমবার সন্ধ্যায় হঠাৎ হোয়াটসঅ্যাপে ফোন করে কাঞ্চন মিয়া আমাকে প্রাণনাশের হুমকি দেন। তিনি বলেছেন আমার প্রতিবেদনের কারণেই তার চাকরি গেছে। নিজের নিরাপত্তার স্বার্থে আমার অফিসের ঊর্ধ্বতন কে অবগত করে নেত্রকোনা সদর থানায় লিখিত অভিযোগ করেছি। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ(ডিএসবি) সুপার হাফিজুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

২১-০৭-২৬ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]

নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ৩১০০ লিটার ডিজেল জব্দ

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা : নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে অবৈধভাবে ৩১০০ লিটার ডিজেল মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ এ জ্বালানি তেল।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্হানীয় ও […]