নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post
সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি এবং নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, এবং নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেরপুর জেলা, মাহফুজা খাতুন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ময়মনসিংহ ও পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিগন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, “আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে” নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করাসহ সার্বিক বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর বিভিন্ন প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
এসময় উক্ত ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা, স্বজল কুমার সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নেত্রকোণা, মোঃ গোলাম মোস্তফা সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) নেত্রকোণা, ফাইয়াজ সার্জিল সহকারী পুুলিশ সুপার (শিক্ষানবিশ), মায়িশা ফান্নানা সহকারী পুুলিশ সুপার (শিক্ষানবিশ) এবং নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শুধুমাত্র যোগ্য, শারিরীকভাবে উত্তম ও মেধাবীদের দেশসেবার ব্রতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ নিশ্চিত করতে নেত্রকোণা জেলা পুলিশ বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ৩১০০ লিটার ডিজেল জব্দ

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা : নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে অবৈধভাবে ৩১০০ লিটার ডিজেল মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ এ জ্বালানি তেল।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্হানীয় ও […]