নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ৩১০০ লিটার ডিজেল জব্দ

Share the post
সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে অবৈধভাবে ৩১০০ লিটার ডিজেল মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ এ জ্বালানি তেল।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্হানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরাকোণা বাজারে অভিযান চালিয়ে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্সে তল্লাশি করা হয়। এ সময় অবৈধভাবে মজুদ করে রাখা ৩১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দ করা হয় উদ্ধারকৃত ডিজেল।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, জেলায় স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কেউ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি বা অন্য কোনো পণ্য মজুদ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]