রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী আশঙ্কাজনক

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আকবর হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আকবর হোসাইনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

মীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক […]

‎হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি: পালানোর আশঙ্কায় বিশেষ চেকপোস্ট ও টহল জোরদার

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: ‎ঢাকায় সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনার পর সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের পলায়ন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় স্থাপন করা হয়েছে বিশেষ চেকপোস্ট এবং জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। ‎ ‎শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীতে সংঘটিত গুলিবর্ষণের ঘটনার পরপরই ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন) সীমান্তে কড়া নজরদারি শুরু করে। […]

আজ মাদারীপুর মুক্ত দিবস

মাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি: ১৯৭১ সালের ১০ ডিসেম্বর এই দিনে পাক হানাদার বাহিনীকে যুদ্ধের মাধ্যমে পরাজিত করে মুক্তিযোদ্ধারা বিজয় এনে আজ মাদারীপুর শক্র মুক্ত করেন। তাই ১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ডিসেম্বর প্রথম দিক থেকেই মাদারীপুরের মুক্তিযোদ্ধারা এক পর এক আক্রমণের ফলে এক সময়ে পাক হানাদার বাহিনী পালবার পরিকল্পনা […]

শাহজাদপুরে ইউএনও মোঃ কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে দক্ষ ও মানবিক উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে বিদায় জানাতে ভিড় করেন বিভিন্ন পেশার মানুষ। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সমাজ, বাঘাবাড়ি শ্রমিক সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা […]

শাহজাদপুরে নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে সংরক্ষিত নারী সদস্য পেয়ারা খাতুনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্বামী আব্দুল আলীমের বিরুদ্ধে। শুক্রবার সকালে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত পেয়ারা খাতুন হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের হানিফ সরকারের মেয়ে এবং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক […]

দুর্গাপুরে ব্যারিস্টার কায়সার কামালের বিশাল মিছিল

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা- ১ আসনে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে দুর্গাপুর পৌরশহরে পৌর যুবদলের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। […]

দুর্গাপুরে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে এ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে কৃষি সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্রাহী অফিসার আফরোজা […]

রামগঞ্জে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটসাইকেল ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মোঃ হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪) নামের দুই যুবকের মৃত্যর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকার রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ব্রীকফিল্ড নামক স্থানে। নিহত মোঃ হৃদয় হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া […]

ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : ‘বন্ধুত্বের বন্ধনে আমরা চুরাশিয়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধু উৎসব–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ড্রিমল্যান্ড পার্ক-এ দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। উৎসবজুড়ে ছিল স্মৃতিচারণ, নানা ধরনের খেলাধুলা, জাদু প্রদর্শনী এবং সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। দীর্ঘদিন পর সহপাঠী বন্ধুদের একত্রে পাওয়ার আনন্দে মুখর হয়ে ওঠে পুরো […]