সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএন‌পির নেতা মির্জা মোস্তফা জামানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:বিএনপি কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিরাজগঞ্জে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা সিরাজগঞ্জ শহরের বি.এল স্কুল রোডস্থ জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লিরা এতে অংশ নেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মসজিদের খতিব প্রেস ঈমাম মাওলানা মোঃ রেজাউল ক‌রিম। দোয়া শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে, দেশের শান্তি, সমৃদ্ধি এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ১৬ বছর গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন ও জুলাই গণঅভ্যুত্থানে যাহারা আহত ও জীবন দান করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে শহীদ হয়েছেন তাদের এবং তাদের পরিবার ও জনগণের জন্য সার্বিক কল্যাণ কামনা করেও দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে মির্জা মোস্তফা জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী। তিনি আজও এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিরলস সংগ্রাম করে যাচ্ছেন। আমরা আজ মহান আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং তার রাজনৈতিক জীবনের সাফল্যের জন্য বিশেষ দোয়া করেছি।
মির্জা মোস্তফা জামানের এই ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]