পতিত জমিতে মাল্টা চাষ করে, যুবকদের উদ্দ্যেক্তা করে তুলছেন – রনি মিত্র

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: যেদিতে চোখ যায়, শুধু মাল্টা ফলের বাগান। থোকায় থোকায় ঝুলছে সবুজ ভিয়েতনাম জাতের মাল্টা। বাগানের গাছের ডাল গুলো যেনো মাল্টার ভারে নুয়ে পড়ছে। পতিত জমিতে মাল্টা আবাদ করে একজন সফল উদ্দ্যোক্তা হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর এলাকার রনি মিত্র। এই বাগান থেকে বছরে আয় করছেন […]

নেত্রকোনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনায় (২২ অক্টোবর) ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেত্রকোণা এই কর্মসূচি’র আয়োজন করে। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক […]

নেত্রকোনা থেকে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এক সময়ের জনপ্রিয় আরামদায়ক মাটির ঘর

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : টিনের চালা এক কিংবা দোতলা মাটির ঘর। এক কোনায় ওপরের তলায় ওঠার কাঠের সিঁড়ি। সামনে বড় উঠান। চারপাশে গাছগাছালিতে ভরপুর। নেত্রকোনায় আগে প্রায় প্রতিটি উপজেলায় দেখা মিলত এমন মনোরম দৃশ্যের। তবে গ্রামবাংলার ঐতিহ্যে এই মাটির ঘর এখন আর তেমন চোখে পড়ে না। ঐতিহ্যের এই অংশটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে স্মৃতির […]

নেত্রকোনায় একটি সাঁকো উদ্বোধনে স্বস্তির হাসি সাত গ্রামের মানুষের

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দায় দীর্ঘদিনের দুর্ভোগ শেষ করে অবশেষে মহাদেও নদের ডাইয়ারকান্দা এলাকায় নির্মিত হলো একটি বাঁশের সাঁকো। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সাতটি গ্রামের মানুষের মুখে এখন স্বস্তির হাসি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ১৬০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের এ সাঁকোটি নির্মিত […]

নেত্রকোনায় পাহাড়ী আদিবাসী জনগোষ্ঠীর জীবন মানেই নিত্যদিনের সংগ্রাম

সোহেল খান দূর্জয় নেত্রকোনায় : বাংলাদেশ একটি সমতল ভূমির দেশ হলেও শুধুমাত্র উত্তর পূর্বে নেত্রকোনার পাহাড়, উত্তর পশ্চিমে নেত্রকোনার নিচু পাহাড় এবং উত্তর ও উত্তর-পশ্চিমে কিছু উচ্চভূমি আছে। এসবের মধ্যে অন্যতম পাহাড় সমূহ হচ্ছে পাঁচ গাঁও, বিজয়পুর।এই জেলায় বসবাসকারী পাহাড়ি অধিবাসীরা বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীতে বিভক্ত হলেও এদের জীবন যাত্রা প্রায় একই রকম। এক সময় এইসব পাহাড়কে […]

নেত্রকোনা এক রাস্তার শহর,অতি যানজটে অতিষ্ঠ জনসাধারণ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোণা এক রাস্তার শহর,এতে করে প্রতি নিয়ত যানজটে অতিষ্ঠ নেত্রকোণা পৌর শহরের জনসাধারণ। যেখানে অপরিকল্পিতভাবে চলাচল করছে ইজিবাইক ও মিশুকের মতো ব্যাটারিচালিত যান। নেত্রকোণা পৌর শহরের মূল রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে রাখে দোকানপাট। কোথাও কোথাও ফুটপাতে সন্ধ্যার পর মূল সড়কের ওপর বসে পণ্যের পসরা। অপরদিকে রাস্তা দখল নিয়েছে […]

নেত্রকোনা -২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফা জেসমিন নাহীন তৃণমূলের জনপ্রিয় নেত্রী

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর -বারহাট্টা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ সরকারের আমলে বারবার নির্যাতিত নারী নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) বাংলাদেশ সুপ্রীম কোর্টের সদস্য, মেধাবী সংগঠক অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন। তিনি দীর্ঘদিন ধরে মানুষের দোরগোড়ায় […]

কুরআন অবমাননাকারির ফাঁসির দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব পাল ধর্ম নিয়ে কটূক্তি এবং পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ অক্টোবর) বিকেলে দুর্গাপুর উপজেলার সর্বস্তরের যুবসমাজের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।   বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বক্তারা বলেন, আমরা ৯০ শতাংশ মুসলমানদের […]

দুর্গাপুরে একক আবৃত্তি সন্ধ্যা

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: পাঠে পাঠে আত্মজাগরণ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে নজরুল অধ্যয়ন কেন্দ্র ও জলসিঁড়ি পাঠাগারের যৌথ আয়োজনে একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় প্রত্যন্ত অঞ্চল গাভীনা গ্রামে কাজী নজরুল মিলনায়তনে এ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।পাঠকেন্দ্রের সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে, পাঠকেন্দ্রের সাধারণ সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির […]

দুর্গাপুরে নবমী তিথির একমাত্র কুমারী পূজা অনুষ্ঠিত

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এবং আনন্দঘন পরিবেশে নেত্রকোনার দুর্গাপুরে নবমী তিথিতে দেশের একমাত্র কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের কুল্লাগড়া রামকৃষ্ণ মিশন আশ্রমে এ পূজা অনুষ্ঠিত হয়। এ পূজা উপলক্ষে কুল্লাগড়া রামকৃষ্ণ মিশনে ভক্ত, পূজারি ও দর্শনার্থীদের ভীড় নামে। রামকৃষ্ণ […]