ইবির লালন শাহ হলের আন্তঃব্লক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল স্পোর্টস সোসাইটির উদ্যোগে আয়োজিত আন্তঃব্লক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আটটি ব্লকের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে টাইব্রেকারে অভ্যূত্থান ব্লককে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আন্ডারগ্রাউন্ড ব্লক।
সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে অভ্যূত্থান ও আন্ডারগ্রাউন্ড ব্লকের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে অভ্যূত্থানকে পরাজিত করে শিরোপা জিতে নেয় আন্ডারগ্রাউন্ড ব্লক।
ফাইনালে অভ্যূত্থান দলের জুনায়েদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আন্ডারগ্রাউন্ড দলের মিজান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালন শাহ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক এবং হাউজ টিউটররা। এছাড়া হল স্পোর্টস সোসাইটির সভাপতি মো. রফিকুল ইসলাম (রফিক), সাধারণ সম্পাদক মো. লোকমান জাহান (শাকিল), সংগঠনের অন্যান্য সদস্য এবং হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্পোর্টস সোসাইটির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, “শুধু প্রতিযোগিতা নয়, সিনিয়র-জুনিয়রদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে আন্তঃহল প্রতিযোগিতার জন্য যোগ্য খেলোয়াড় তৈরি হবে, যা হলের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সহায়ক হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]