মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার

Share the post

মো হিমেল মিয়া.মনোহরদী নরসিংদী :নরসিংদীর মনোহরদী উপজেলার মধ্য চালাকচর গ্রামের ২  নং ওয়ার্ডের কলাবাজার সংলগ্ন এলাকায় দীর্ঘ প্রায় ২০ বছর ধরে চলমান জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কয়েকটি পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে বলে তারা জানিয়েছেন। বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হচ্ছে বলে তারা দাবি করেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হিসেবে রাজু মিয়া (৫৫), পিতা: মৃত আব্দুল কাদির; রমজান আলী, পিতা: মৃত বসির উদ্দীন; ইসমাইল (৩৫), পিতা: রমজান আলী; এবং ইজ্জত আলী (৩০), পিতা: রমজান আলী নিজেদের নাম উল্লেখ করেছেন।

তাদের ভাষ্য, একই গ্রামের ধনু মিয়া (৬০), পিতা: আব্দুর রহমান; নুরুল ইসলাম (৩৫), দ্বীন ইসলাম (৩৫), আল ইসলাম (২৫), আমিনুল ইসলাম (২০), কাকলী (৩৮) ও ডলি (৪০) এবং তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করছেন।

ক্ষতিগ্রস্তদের দাবি, বিরোধকে কেন্দ্র করে তাদের ঘরবাড়ি ও টয়লেট ভাঙচুর, ফলজ ও বনজ গাছপালা কেটে ফেলা, বসতবাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া এবং দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। এতে নারী, শিশু ও বয়স্কসহ পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। অনেক সময় ঘর থেকে বের হওয়াও কঠিন হয়ে পড়ছে বলে তারা জানান।

তারা আরও বলেন, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে তারা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। যে কোনো সময় আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে তাদের আশঙ্কা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ ও মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেই উদ্যোগে স্থায়ী সমাধান হয়নি বলে জানা যায়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]