দুর্গাপুরে নবমী তিথির একমাত্র কুমারী পূজা অনুষ্ঠিত

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারো বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এবং আনন্দঘন পরিবেশে নেত্রকোনার দুর্গাপুরে নবমী তিথিতে দেশের একমাত্র কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের কুল্লাগড়া রামকৃষ্ণ মিশন আশ্রমে এ পূজা অনুষ্ঠিত হয়। এ পূজা উপলক্ষে কুল্লাগড়া রামকৃষ্ণ মিশনে ভক্ত, পূজারি ও দর্শনার্থীদের ভীড় নামে।

রামকৃষ্ণ আশ্রম কমিটির সভাপতি মানেশ চন্দ্র সাহা বলেন, এ বছর দেবীর আসনে বসিয়ে পূজো দেয়া হয় ৭ বছর বয়সী ১ম শ্রেণীর শিক্ষার্থী তুলসি সাহাকে। পৌর শহরের ডাকুমারা গ্রামের স্বপন সাহার কন্যা তুলসি সাহা। অশুভ শক্তিকে বিনাশ, হিংসা বিদ্বেশ হানাহানি থেকে মুক্তিলাভ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নারীকে মাতৃরুপে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য এ পূজা অনুষ্ঠিত হয়। মুলত নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যই এ পুজা অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপুজা এবং কুমারী পুজায় বরাবরের এবারও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সায় কামাল দলীয় নেতাকর্মীদের দিয়ে মন্ডপে মন্ডপে যেভাবে সহায়তা করেছেন এবং সকল ধর্মের মানুষের মাঝে যেরকম মেলবন্ধন ঘটিয়েছেন এতে আমরা উনার প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য: ১৯৩৬ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে মহাধুমধামে দূর্গাপূজার নবমী তিথিতে দুর্গাপুরে কুমারী পূজা চালু করেছিলেন স্বামী সুখাত্মানন্দজী মহারাজ। সেই থেকে এই আশ্রমে নবমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা শেষে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]