সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা সেন্টার কার্যক্রম বন্ধ

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। ১ অক্টোবর (বুধবার) শহরের ইটাগাছা এলাকার সংগ্রাম প্লাজায় অবস্থিত ভাড়া করা কার্যালয়টি খালি করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসার স্বাক্ষরিত এক চিঠিতে ভবন মালিককে আগেই জানানো হয়েছিল যে, নির্ধারিত দিনে সেন্টারটি সরিয়ে নেওয়া হবে। এর আগে, চলতি বছরের ২৮ আগস্ট ভবন মালিককে লিখিতভাবে কক্ষ খালি করার নোটিশ দেওয়া হয়।
২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সংগ্রাম প্লাজার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সাতক্ষীরায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছিল। ভবনটির ম্যানেজার লক্ষ্মীনাথ গাইন জানান, প্রায় এক মাস আগে কর্তৃপক্ষ তাদের জানিয়ে দেয় যে সাতক্ষীরায় আর ভিসা অফিস রাখা হবে না।
স্থানীয়রা জানান, ২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও দুই মাস সেন্টারটির কার্যক্রম চালু ছিল। তবে এরপর থেকে অফিসটি তালাবদ্ধ অবস্থায় ছিল।
সাতক্ষীরার এ সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় এখন এ অঞ্চলের মানুষকে ভিসা আবেদন করতে অন্য জেলা বা রাজধানীতে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]