সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post
সাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে
আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ভার প্রাপ্ত ) জ্যোতির্ময় সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত)রাহাত খান। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার সবুজ বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা থানার অফিসার ইনচার মোঃ শহিদুল ইসলাম, পাটকেলঘাটা থানার ওসি তদন্ত মোহাম্মদ জাহিদুল আলম, সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, তালা স্বাস্থ্য কমপ্লেক্সের  ডাক্তার খালিদ হাসান নয়ন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা( প্রাথমিক) গাজী সাইফুল ইসলাম, তালা উপজেলা মডেল মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা তাওহীদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজমুন নাহার শম্পা, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নারায়ণ মজুমদার, তালা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই প্রধান মোহাম্মদ রিপন হোসেন সহ তালা স্বাস্থ্য কমপ্লেক্সের  বিভিন্ন পর্যায় কর্মকর্তা  কর্মচারী বৃন্দ  উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২০ এপ্রিল ২০২৬ হতে ১০ মে ২০২৬ পর্যন্ত  ১১ কর্ম দিবসে  হাম -রুবেলা  ঠিকাদান কর্মসূচির আওতায় উপজেলা ৬ মাসের উপর হতে পাঁচ বছর পর্যন্ত ২৭ হাজার শিশুদের প্রদান করা হবে। কমিউনিটি পর্যায়ে ২৮৮ কেন্দ্রে আট দিন এবং ২৪৪ স্কুলে তিন দিনে এ টিকা প্রদান করা হবে, এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ দিন টিকা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার ‎তালায় ৪টি গ্রামে পরিচ্ছন্নতা অভিযান 

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা ‎তালা প্রতিনিধি:সাতক্ষীরার ‎তালা উপজেলার ৪টি গ্রামে পরিস্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে অভিযান পরিচালনা হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার উদ্যোগে এবং সংস্থার আলো প্রকল্পের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। ‎জানা গেছে, গ্রামগুলি সুন্দর এবং পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ওয়ার্ল্ড কনসার্ন তালা উপজেলায় আলো প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় উপজেলার  তালা সদর ও খলিলগর ইউনিয়নের খানপুর, আটারই, […]