সাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:সাতক্ষীরার তালা উপজেলার ৪টি গ্রামে পরিস্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে অভিযান পরিচালনা হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার উদ্যোগে এবং সংস্থার আলো প্রকল্পের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, গ্রামগুলি সুন্দর এবং পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ওয়ার্ল্ড কনসার্ন তালা উপজেলায় আলো প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় উপজেলার তালা সদর ও খলিলগর ইউনিয়নের খানপুর, আটারই, মাছিয়াড়া ও গোনালী গ্রামে ইতোমধ্যে গ্রাম উন্নয়ন কমিটি গঠিত হয়েছে। গঠিত এই ভি.ডি.এফ দলের উদ্যোগে রোববার (১২ এপ্রিল) সকালে একযোগে ৪টি গ্রামে ওয়াশ ক্যাম্পের আয়োজন করা হয়। গ্রামের মানুষের মধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতায় সচেতনতা সৃষ্টি, সুস্থ জীবন-যাপনের জন্য পরিচ্ছন্নতার গুরুত্ব, বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে এসময়ে সকলকে অবহিত করা হয়। তাছাড়া, দলগতভাবে এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়। উক্ত পরিচ্ছন্নতা অভিযানে জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, ভিডিএফ দলের সদস্যবৃন্দ, সাধারন জনতা এবং ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।

