নাটোরে জুলাই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Share the post
মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আব্দুল হাকিম, জেলা শহর জামায়াতের সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন,এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ইফতেখার শাওন এবং ছাত্র শিবিরের জেলা সভাপতি জাহিদ হাসানসহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে জনগণের সোচ্চার হওয়ার একটি গৌরবময় অধ্যায়। তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার নানা ধরনের বিলম্ব ও টালবাহানা করছে।
তারা আরও বলেন, একটি মহল নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও গণরায়কে কেন্দ্র করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা

Share the post

Share the post মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌরসভাধীন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারি ব্রিজ এলাকায় মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে মহিষমারি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার […]

নাটোরে নারী নেতৃত্বের উত্থান: সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে আন্না মিনজ ও সানজিদা তুলি

Share the post

Share the postআরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ঘোষিত ৩৬টি আসনের মধ্যে স্থান করে নিয়েছেন নাটোরের দুই নারী নেত্রী—ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজ এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সানজিদা ইয়াসমিন ওরফে তুলি। এ মনোনয়নের মধ্য দিয়ে নাটোর জেলায় নারী নেতৃত্বের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাটোর জেলার চারটি সংসদীয় […]