নেত্রকোনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনায় (২২ অক্টোবর) ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেত্রকোণা এই কর্মসূচি’র আয়োজন করে।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্য নিয়ে সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার।সভার প্রারম্ভে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা মূলক তথ্য চিত্র উপস্থাপন করেন বিআরটিএ নেত্রকোণা সার্কেল এর ইন্সপেক্টর রুহুল আমিন।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল্ নূর সালেহীন, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন এর সহ সভাপতি বজলুর রহমান, এনটিভির প্রতিনিধি ভজন দাস, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেত্রকোণা জেলা শাখার সহ সভাপতি ডা. ওমর ফারুক, সাধারণ সম্পাদক আলী উছমান প্রমূখ। সভায় বক্তারা দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার উপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]