বগুড়ার কাহালু উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ 

Share the post
এস.এম জয়,বগুড়া :খাদ্যবান্ধব কর্মসূচিতে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি বস্তায় ৩০ কেজি ৬০০ গ্রাম চাল থাকার কথা থাকলেও, বাস্তবে সুবিধাভোগীরা পাচ্ছেন সারে ২৮ থেকে ২৯ কেজি পর্যন্ত চাল। স্থানীয় সূত্রে জানা যায়, কাহালু উপজেলায় টানা তিন মাস পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতিটি বস্তায় ৭০০ থেকে ১০০০ গ্রাম পর্যন্ত চাল কম দেওয়া হচ্ছে। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ মুখ খুললেও, ডিলাররা দলীয় প্রভাবের কারণে নীরব রয়েছেন।
একজন সুবিধাভোগী জানান, আমরা গরিব মানুষ ৩০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও তা আমরা পাইনা, আমাদেরকে চাল কম দেওয়া হচ্ছে। অভিযোগ করলেও কেউ শোনে না ।”
এ- বিষয়ে জানতে চাইলে কাহালু এলএসডি কর্মকর্তা খোরশেদ আলমকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নাই।
অভিযোগ উঠেছে, এসব অনিয়মের পিছনে রয়েছে  বিএনপি নেতা মীর শাহী আলমের মালিকানাধীন মেসার্স রোমা অটো রাইস মিল। তবে দায় নিচ্ছে না উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, এলএসডি কর্মকর্তা কিংবা চুক্তিবদ্ধ পুষ্টি মিল মালিকসহ কোনো সংশ্লিষ্ট পক্ষই। কাহালু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এম তারান্না বেগম জানান, তিনি ব্যস্ত আছেন, তাই এ- বিষয়ে কথা বলতে চাননি।
তবে মাঠ পর্যায়ে ডিলাররা এ- বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে রাজি নন। দলীয় ভিত্তিতে নিয়োগ পাওয়ায় তারা ভীতসন্ত্রস্ত বলেও জানা গেছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, খাদ্যবান্ধব কর্মসূচির এই শুভ উদ্যোগের শুভঙ্করের ফাঁকিটা আসলে কোথায় হচ্ছে?
এ-বিষয়ে, কাহালু এলএসডি’র উপ- খাদ্য কর্মকর্তা আশরাফুল আলম “Channel 21” -কে বলেন, আমাদের কাছ থেকে পুষ্টির মিলে শতভাগ চাল বুঝিয়ে নিয়ে গেছেন এর বেশি আমি আর কিছু বলতে পারব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]