মায়ানমারকে আন্তর্জাতিক আদালতের রায় মানতে হবে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মায়ানমারকে আন্তর্জাতিক আদালতের রায় অবশ্যই মানতে হবে। তাদের এই রায় প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই। এটি একটি ঐতিহাসিক রায়। সেখানে যতজন বিচারক ছিল তারা সর্বসম্মতভাবে এই রায় দিয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাঙ্গুনিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির মাঝে বিভিন্ন […]

চট্টগ্রাম উন্নয়নে জড়িত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্মার্ট সিটি চট্টগ্রাম’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ না করায় আয়োজকদের কঠোর সমালোচনা করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

সজীব ইভান(চট্টগ্রাম) : শনিবার দুপুর ১২টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘স্মার্ট সিটি চট্টগ্রাম’ শিরোনামে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তিনি বলেন, ‌‘আজকের এ আয়োজনটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এ আয়োজন অসম্পূর্ণ। এ অনুষ্ঠানে সিটি কর্পোরেশন, ওয়াসা, সিডিএ, পিডিবি সহ কাউকে ডাকা হয়নি। তাহলে এ পরিকল্পনায় কেন আপনারা আমাকে ডেকেছেন? […]

বিনা টিকিটে আইটি মেলা, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে উদ্বোধন

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি ও সোসাইটি অব চট্টগ্রাম আইটি প্রফেশনাল (এসসিআইটিপি) যৌথভাবে আইটি মেলার আয়োজন করেছে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। আইটি ফেয়ার সকলের জন্য উন্মুক্ত থাকবে। সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত বিনা টিকেট যে কেউ মেলা পরিদর্শন করতে পারবেন। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় চিটাগং চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে স্থানীয় সরকারমন্ত্রী […]

দূরত্ব যতই হোক ভাড়া ৫ টাকা, আনুষ্ঠানিক উদ্বোধন

নগরের বহদ্দারহাট থেকে নিউমার্কেট ও অক্সিজেন থেকে আগ্রাবাদ রোডে উদ্বোধন করা হয়েছে দশটি দোতলা বাস। মুজিববর্ষের শুরুতেই পাওয়া এ উপহার পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় এ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ও সাংসদ […]

অবশেষে উদ্বোধন হচ্ছে চট্টগ্রামের শেখ রাসেল পানি শোধনাগার

এক বছর পরীক্ষামূলক চালুর পর অবশেষে উদ্বোধন হচ্ছে চট্টগ্রামের শেখ রাসেল পানি শোধনাগার। যেখান থেকে পাওয়া যাবে ৯ কোটি লিটার পানি। এখান থেকে উৎপাদিত পানি সরবরাহ করা হবে বাকলিয়া, পাথরঘাটাসহ বিভিন্ন এলাকায়। চট্টগ্রাম নগরীর পানি সংকট নিরসনে আরো দুটি প্রকল্প চলমান আছে সংস্থাটির। দ্রুত এ সব প্রকল্পের কাজ শেষ হলে ২৪ ঘন্টা পানি পাবে নগরবাসী। […]

চট্টগ্রামে চালু হচ্ছে বিআরটিসির স্কুলবাস সার্ভিস

চট্টগ্রাম মহানগরে প্রথমবারের মতো চালু হচ্ছে বিআরটিসির স্কুলবাস সার্ভিস। আগামীকাল উদ্বোধন হলেও রাস্তায় নামবে রোববার থেকে। এ জন্য দশটি ডাবল ডেকার বাস দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। শুরুতেই নগরীর দুটি রুটে চলাচল করবে এ সার্ভিস। যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারবে। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও নগরবিদরা। চট্টগ্রামের বালুচরা বিআরটিসি ডিপোতে সারিবদ্ধভাবে […]

পাঁচলাইশ থানাধীন মির্জাপুল এলাকার ডেকোরেশন গলির বস্তিতে আজ সকালে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে ছুটে যান চসিক মেয়র আলহাজ্জ্ব আ.জ.ম নাছির উদ্দীন

পাঁচলাইশ থানাধীন মির্জাপুল এলাকার ডেকোরেশন গলির বস্তিতে আজ সকালে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেখতে ছুটে যান চসিক মেয়র আলহাজ্জ্ব আ.জ.ম নাছির উদ্দীন। এসময় তিনি সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তা দেওয়ার ঘোষণা প্রদান করেন।তাদক্ষনিক নগদ সহায়তা ও আজ রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খাওয়ার ব্যাবস্থা সহ সকল পরিবার কে গৃহাস্থলি সামগ্রী হাড়ি পাতিল […]

চট্টগ্রামে আইটি মেলা শনিবার শুরু

চট্টগ্রাম: চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় আইটি মেলা। আগামী শনিবার সকাল ১১টায় নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ‘চিটাগাং আইটি ফেয়ার’ নামে এ মেলার উদ্বোধন করবেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম। চট্টগ্রাম চেম্বার ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস এ মেলার আয়োজন করেছে। মেলায় দেশের ৩০টি প্রতিষ্ঠানের ৫৮টি স্টল থাকবে। বৃহস্পতিবার মেলা উপলক্ষে […]

চবিতে ছাত্রলীগের অবরোধে শাটল ট্রেন বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শিক্ষার্থী ও ট্রেনের নিরাপত্তার কারণে বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ করে দেয়া হয় ট্রেন চলাচল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বুধবার খেলার মাঠকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সিএফসি গ্রুপ ও বিজয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

মেঘনা নদীতে ধরা পড়ল ৮ মণ ওজনের পানপাতা মাছ

আকাশ :- ভৈরবের মেঘনা নদীতে আবার জেলের জালে ধরা পড়ল ৮ মণ ওজনের পানপাতা মাছ। এর আগে গত ১৫ নভেম্বর মেঘনায় ধরা পড়েছিল ৭ মণ ওজনের পানপাতা মাছ। গতকাল মঙ্গলবার রাতে ভৈরবের নৈশ মাছ আড়তে মাছটি বিক্রি হয় ৪৫ হাজার টাকায়। আড়তের মাছ বিক্রেতা পারভেজ মিয়া জেলে কাজলের কাছ থেকে মাছটি কিনে নেন। ভৈরবের জেলে […]