চট্টগ্রামে আইটি মেলা শনিবার শুরু

Share the post

চট্টগ্রাম: চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় আইটি মেলা। আগামী শনিবার সকাল ১১টায় নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ‘চিটাগাং আইটি ফেয়ার’ নামে এ মেলার উদ্বোধন করবেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম।

চট্টগ্রাম চেম্বার ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস এ মেলার আয়োজন করেছে। মেলায় দেশের ৩০টি প্রতিষ্ঠানের ৫৮টি স্টল থাকবে। বৃহস্পতিবার মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম এসব তথ্য জানান।

মাহবুবুল আলম জানান, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আইটি খাতের বিকাশের লক্ষ্যে ২৫-২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে তৃতীয় আইটি ফেয়ার। শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ‘স্মার্ট সিটি চট্টগ্রাম’ শীর্ষক গোলটেবিল আলোচনা হবে।

এতে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আফছারুল আমীন, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ লতিফ, গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ, নগর পরিকল্পনাবিদ, পেশাজীবী অংশ নেবেন।

দ্বিতীয় দিন বিকেলে সাইবার সিকিউরিটিজ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সমাপনী দিন বিকেলে গ্রামীণফোন আয়োজিত সেমিনার হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ সময় এসসিআইটিপি’র সভাপতি মো. আবদুল্লাহ ফরিদ, চেম্বার আবু তৈয়ব ও অহিদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]