চট্টগ্রামে চালু হচ্ছে বিআরটিসির স্কুলবাস সার্ভিস

Share the post

চট্টগ্রাম মহানগরে প্রথমবারের মতো চালু হচ্ছে বিআরটিসির স্কুলবাস সার্ভিস। আগামীকাল উদ্বোধন হলেও রাস্তায় নামবে রোববার থেকে। এ জন্য দশটি ডাবল ডেকার বাস দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। শুরুতেই নগরীর দুটি রুটে চলাচল করবে এ সার্ভিস। যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারবে। এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও নগরবিদরা।

চট্টগ্রামের বালুচরা বিআরটিসি ডিপোতে সারিবদ্ধভাবে রাখা নতুন দশটি ডাবল ডেকার বাস। যা বহন করবে কেবল স্কুল শিক্ষার্থীদের। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এই সার্ভিস চালু করছে বিআরটিসি। আর্থিক সহায়তা দিয়েছে জিপিএইচ গ্রুপ। প্রথমবারের মতো এ সার্ভিস চালু থাকবে দুটি রুটে। যা চলবে অক্সিজেন থেকে আগ্রাবাদ এবং বহদ্দারহাট থেকে নিউমার্কেটে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক আবু হাসান সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রীর উপহার দেয়া এই দ্বিতল বাসগুলিতে করে শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যেতে পারবে।

জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বলেন, এই ধরণের মহতী উদ্যোগের সাথে জিপিএইচ গ্রুপের সহযোগীতা অব্যাহত থাকবে।

শিক্ষার্থীরা যে কোন গন্তব্যে যেতে পারবে জনপ্রতি পাঁচ টাকা ভাড়ায়। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে বাসের ভেতরে-বাইরে থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা। যার মাধ্যমে বাসের গতিবিধি, অবস্থান এবং পরিস্থিতি মনিটরিং পারবে প্রশাসন।

নতুন এ সার্ভিসের জন্য মুখিয়ে আছে শিক্ষার্থীরাও। তবে এমন উদ্যোগ পুরো শহরেই নেয়া উচিত বলে মত নগরবিদদের। প্রতিদিন স্কুল শুরু ও ছুটি হওয়ার পর মোট চার শিফটে ভোর ৬ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এসব বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]