ভিক্ষুকের কাছে নবজাতক ফেলে পালালেন মা

Share the post

কিশোরগঞ্জের ভৈরবে নবজাতক মেয়ে শিশুকে ভিক্ষুকের কাছে ফেলে রেখে গেলেন মা। শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন দুই নারী।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় এক নারী ভিক্ষুকের কাছে নবজাতককে রেখে পালিয়ে যান মা। ওই ভিক্ষুক পাশের একটি ওষুধের দোকানের মালিক মুকুলের কাছে মেয়ে শিশুটিকে নিয়ে যান। পরে তিনি শিশুটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, নবজাতক শিশুটিকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। তার শারীরিক অবস্থা ভালো আছে। 

এ ব্যাপারে ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন বলেন, বাচ্চাটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে আমরা ইতিমধ্যে থানায় একটি ডায়রি করেছি।  

শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]