চট্টগ্রাম উন্নয়নে জড়িত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্মার্ট সিটি চট্টগ্রাম’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ না করায় আয়োজকদের কঠোর সমালোচনা করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

Share the post

সজীব ইভান(চট্টগ্রাম) : শনিবার দুপুর ১২টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ‘স্মার্ট সিটি চট্টগ্রাম’ শিরোনামে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তিনি বলেন, ‌‘আজকের এ আয়োজনটি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এ আয়োজন অসম্পূর্ণ। এ অনুষ্ঠানে সিটি কর্পোরেশন, ওয়াসা, সিডিএ, পিডিবি সহ কাউকে ডাকা হয়নি। তাহলে এ পরিকল্পনায় কেন আপনারা আমাকে ডেকেছেন? আমাকে আপনারা বাসায় ডাকলেও আমি যাবো। আপনাদের সাথে আমার ঘনিষ্টতা আছে। কিন্তু মন্ত্রী পদটাকে মূল্যায়ন করার দরকার ছিলো।’ তিনি উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে বলেন, ‘আমাদের উন্নয়ন নিয়ে কাজ করতে হবে। আমাদের সকল কাজ সক্ষমতার উপর নির্ভর করে শুরু করতে হবে। তবে স্ব-স্ব দায়িত্বশীল অবস্থান থেকে সরে গেলে হবে না। দায়িত্বশীল অবস্থানে থেকে কাজ করতে হবে। একে অন্যের শুধু সমালোচনা করলে উন্নয়ন আসবে না। এর জন্য কাজ করতে হবে। তাই সমালোচনা ছেড়ে কাজ করলেই উন্নয়ন সহজ হবে।’ তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটিকে স্মার্ট করার পরিকল্পনা ও কাজ দুইটি সমানভাবে কততে হবে। তবে শুধু কোনো এক জায়গার উন্নয়ন নিয়ে ভাবলে হবে না। আমাদের শরীরে শুধু হাতকে স্বাস্থ্যবান করার চেষ্টা করলে হবে না। স্বাস্থ্যবান করলে পুরো শরীরকেই করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]