বিনা টিকিটে আইটি মেলা, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে উদ্বোধন

Share the post

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি ও সোসাইটি অব চট্টগ্রাম আইটি প্রফেশনাল (এসসিআইটিপি) যৌথভাবে আইটি মেলার আয়োজন করেছে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। আইটি ফেয়ার সকলের জন্য উন্মুক্ত থাকবে। সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত বিনা টিকেট যে কেউ মেলা পরিদর্শন করতে পারবেন।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় চিটাগং চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন

এ মেলায় থাকছে দেশের ৩০ প্রতিষ্ঠানের ৫৮ স্টল।  চট্টগ্রামকে স্মার্ট সিটিতে রূপান্তর করতে আমরা কোয়ালিটি প্রোগ্রাম করতে চাই। সরকার বৃহত্তর চট্টগ্রামে অনেক

মেগাপ্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, মাতারবাড়িতে এনার্জি হাব, মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড ও চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল। চট্টগ্রামকে টেক হাব করতেই আমাদের এ মেলার আয়োজন বলে জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

মেলার দ্বিতীয় দিন রবিবার বিকেলে অনুষ্ঠিত হবে সিকিউরিটিজ শীর্ষক সেমিনার। সমাপনী দিন বিকেলে থাকবে গ্রামীণফোন আয়োজিত আরেকটি সেমিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]