দূরত্ব যতই হোক ভাড়া ৫ টাকা, আনুষ্ঠানিক উদ্বোধন

Share the post

নগরের বহদ্দারহাট থেকে নিউমার্কেট ও অক্সিজেন থেকে আগ্রাবাদ রোডে উদ্বোধন করা হয়েছে দশটি দোতলা বাস। মুজিববর্ষের শুরুতেই পাওয়া এ উপহার পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় এ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ও সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল অংশগ্রহণ করেন।

শুরু এবং ছুটির টাইমে চলাচল করবে। প্রতিটি বাসে ৭৫টি আসনের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা স্কুলড্রেস পরিহিত অবস্থায় বাসে উঠতে হবে। প্রতিটি বাসে ছয়টি সিসিটিভি ক্যামেরা থাকবে। যা জেলা প্রশাসক কার্যালয় থেকে পর্যবেক্ষণ করা হবে। শিক্ষার্থীরা যে কোনো দূরত্বে মাত্র পাঁচ টাকায় ভাড়ায় চলাচল করতে পারবে। এ বাসে কোনো সুপারভাইজার কিংবা কোনো টিকিট কাউন্টার থাকবে না। শিক্ষার্থীরা স্বেচ্ছায় সততার কাউন্টারে পাঁচ টাকা ভাড়া দিয়ে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]