সিরাজগঞ্জের ৬ আসনে ৩৯ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত- ১৫ জন প্রার্থী চার অঙ্কের ভোটও পাননি
জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৯ জন প্রার্থীর মধ্যে ২৭ জনই জামানত হারিয়েছেন। এর মধ্যে ১৫ জন প্রার্থী পেয়েছেন চার অঙ্কেরও কম ভোট, যা জেলার নির্বাচনী রাজনীতিতে প্রার্থীদের জনসমর্থনের বড় ধরনের বৈষম্যকে তুলে ধরেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জেলার ছয়টি আসনের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়। […]

