রায়পুরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য, দুইজনকে অর্থদণ্ড। 

আব্দুল্লাহ আল মামুন,লক্ষীপুর (রায়পুর)প্রতিনিধি : লক্ষীপুরের রায়পুরে নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে দুজনকে  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় এ দুই জন ব্যক্তিকে অর্থদণ্ডে দন্ডিত করা হয়। আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি […]

সোনারগাঁয়ের সনমান্দি এলাকায় জামায়াতের কর্মীদের বিভিন্ন ভাবে মারধর ও হয়রানি 

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সন্মানদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফতেহপুর গ্রামের বাসিন্দা ওসমান গনি তার বাবা ও তার ভাই হৃদয় নামের কয়েকজন জামাত কর্মীকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মেয়ের জামাই মাসুম মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় ওসমান গনি ও তার বাবা এবং তার ভাই হৃদয় মিয়াসহ বেশ কয়েকজন […]

ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুরে ফোর্স মোতায়েনে পুলিশ সুপারের ব্রিফিং

সাদ্দাম হোসেন রোমান, জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি : আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এ উপলক্ষে আজ এক ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা […]

যশোরের শার্শা সিমান্ত থেকে পিস্তল-গুলি ও ম্যাগাজিন উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ১ টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কায়বা বিওপি’র সীমান্ত এলাকা থেকে পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে বিজিবি।খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল […]

ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে কাজ করব : কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছেসোমবার বিকালে কলারোয়া ফুটবল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও (তালা কলারোয়া) ০১ ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, নির্বাচিত হতে পারলে, জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে […]

মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরায় এক আসনের জামায়াত দলীয় প্রার্থী অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেন, বিগত ১৫ বছর সাতক্ষীরা তালা- কলারোয়াশ কোন উন্নয়ন হয়নি। আসন্ন ১২ ফেব্রুয়ারির  নির্বাচনে যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আগামী পাঁচ বছরে তালাকে পৌরসভা এব পাটকেলঘাটাকে উপজেলা করার […]

আগামী জাতীয় নির্বাচন,তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন-ব্যারিস্টার কায়সার কামাল

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সবার আগে বাংলাদেশ, আমরা কথায় নয় কাজে বিশ^াসী, বিএনপি ক্ষমতায় রাস্ট্র ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের পরিবারে ঢাল হিসেবে কাজ করবে, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যানে কাজ করবে, আগামী নির্বাচন তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার নির্বাচন। সেইসাথে মাদক, কিশোরগ্যাং ও ইভটিজিংএর মুলোৎপাটন করে দুর্নীতিতে বিদায় জানাতে কাজ করবে বিএনপি, […]

নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের ছোয়ায় নতুন সাজে সেজেছে নেত্রকোনা পৌরসভা

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোনা পৌরসভায় পৌর প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই পৌরসভাকে স্বচ্ছ, দুর্ণীতি মুক্ত এবং জনবান্ধব পৌরসভা হিসেবে গড়তে দিন-রাত কাজ করে যাচ্ছেন তিনি।নেত্রকোনা পৌরসভায় তার যোগদানের পর পরই পৌরসভার বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময়কালে দেখা গেছে নির্ভীক, নিরহংকার এবং সদালাপী এই মানুষটির মনে রয়েছে নানান স্বপ্ন ও উদ্ভাবনী ভাবনা যা তিনি […]

ফাঁকা হচ্ছে হল, ভোট দিতে বাড়ির পথে বাকৃবির শিক্ষার্থীরা

আরাফাত হোসাইন,বাকৃবি প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হলগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। ভোট দিতে বাড়ির পথে ছুটছেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। স্বাভাবিক দিনগুলোতে যেখানে ছাত্র-ছাত্রীর ভিড়ে থাকে ক্যাম্পাস সেখানে এখন নীরবতা। বিশ্ববিদ্যালয়ের হোটেল, ক্যান্টিন ও খাবারের দোকানগুলোর বেশিরভাগই ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার থেকেই শিক্ষার্থীদের অনেকেই […]

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর অস্থায়ী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ-নির্বাচনী উত্তেজনার মধ্যে নাশকতার ঘটনা, তদন্ত শুরু

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ  প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার ২নং বাগবাটি ইউনিয়নের হরিনামগোপাল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অস্থায়ী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে অফিসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসের ভেতরে থাকা চেয়ার-টেবিল, ব্যানার, পোস্টার, প্রচারপত্রসহ গুরুত্বপূর্ণ দলীয় কাগজপত্র পুড়ে যায়। […]