রায়পুরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য, দুইজনকে অর্থদণ্ড।
আব্দুল্লাহ আল মামুন,লক্ষীপুর (রায়পুর)প্রতিনিধি : লক্ষীপুরের রায়পুরে নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে দুজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় এ দুই জন ব্যক্তিকে অর্থদণ্ডে দন্ডিত করা হয়।
আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার পর নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল চালানোর দায়ে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর রায়পুর ক্যাম্প এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অভিযানে পরিচালনা সাথে ছিলেন।

