শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসার সহ নিহত ২ 

Share the post
জহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি :শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসার সহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রোকনুজ্জান রুকন (৩১) শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ও অপরজন মাহফুজা খাতুন (১৯)। সে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কাতলামারি গ্রামের নিরবের স্ত্রী। নিহত রুকন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জান রুকনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে মাহফুজা খাতুনও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের রোকনের ছোট ভাই রবিন জানান, গত সোমবার পারিবারিক একটি কাজে রুকন শেরপুর থেকে বাড়িতে যান। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি বাড়ি থেকে বের হন নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে। শেরপুরে আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। তিনি কোন কেন্দ্রে দায়িত্বে ছিলেন, সেই তথ্য ইতোমধ্যে সংগ্রহ করা হচ্ছে। তার কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। আমাদের হাতে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা রয়েছেন।
এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের প্রশাসক পদে নিয়োগ উপলক্ষে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি শেরপুর  প্রতিনিধি:শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা, তেরাবাজার, শেরপুর-এর সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে এক শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল , শনিবার রাত ৯ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে […]

শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর  জেলা প্রতিনিধি:২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ। আজ বৃহস্পতিবার দুপুরে আমীর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রিয় অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন। […]