অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের প্রশাসক পদে নিয়োগ উপলক্ষে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল

Share the post

জহুরুল ইসলাম জপি শেরপুর  প্রতিনিধি:শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা, তেরাবাজার, শেরপুর-এর সম্মানিত প্রধান উপদেষ্টা
অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে এক শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল , শনিবার রাত ৯ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শফিউল আলম চাঁন,
সভাপতি জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা, তেরাবাজার, শেরপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, উপদেষ্টা, জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা, তেরাবাজার, শেরপুর।

আলহাজ্ব লুৎফর রহমান বাদল, সহসভাপতি, জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা, তেরাবাজার, শেরপুর।

আলহাজ্ব মোঃ আজিজুর রহমান তারা, সহসভাপতি, জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা, তেরাবাজার, শেরপুর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
মোঃ আক্রামুজ্জামান রাহাত, সাধারণ সম্পাদক, জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা, তেরাবাজার, শেরপুর।

সভাপতিত্ব করেন
মাওলানা সিদ্দিক আহমাদ, মোহতামিম, জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা, তেরাবাজার, শেরপুর।

অনুষ্ঠানে শেরপুর জেলা পরিষদের প্রশাসক
অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ তাঁর বক্তব্যে মাদ্রাসার প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধের কথা তুলে ধরেন। তিনি বলেন এই প্রতিষ্ঠান তাঁর শৈশবের স্মৃতিবিজড়িত একটি প্রিয় স্থান যার সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক দীর্ঘদিনের।

তিনি আবেগঘন কণ্ঠে উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন
যদি জেলা পরিষদের মাধ্যমে সরকারি কোনো অনুদান সর্বপ্রথম আসে, তাহলে আমি সর্বপ্রথম এই জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা থেকেই সেই কার্যক্রমের উদ্বোধন করব। কারণ এটি আমার নিজ এলাকা, এখানেই আমার শৈশব কেটেছে। তাই এ মাদ্রাসার প্রতি আমার টান ও মহব্বত অন্যরকম এবং অনেক বেশি।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর  জেলা প্রতিনিধি:২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ। আজ বৃহস্পতিবার দুপুরে আমীর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রিয় অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন। […]

শেরপুরে প্রান্তিক হরিজন শিশুদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ?

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর সবার জন্য শিক্ষা স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা পরিষদের উদ্যোগে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৭০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষ -এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত […]