এক লাইন লিখে এসে গোল্ডেন ফাইভ সুযোগ আর বাংলাদেশের মাটিতে হবে না নাটোরে- হুইপ দুলু

Share the post
আরিফুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি:জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকে তারেক রহমানের সরকার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তারেক রহমান সাহেব ৩১ দফায় বলেছেন শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি বাজেট শিক্ষা মন্ত্রী বলেছেন, নকল করে পাশ করার সুযোগ আর বাংলাদেশের মাটিতে হবে না। সাদা কাগজে লিখে দিয়ে আসলেও জিপিএ ফাইভ এক লাইন লিখে এসে গোল্ডেন ফাইভ ওই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মাটিতে আর হতে দেবো না । আমরা চাই বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু এই গ্রামে নয় শহরে নয় বাংলাদেশের মানচিত্রে থেকে বিশ্বে কম্পিটিশন করবে। প্রতিযোগিতা করে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাবে এটাই আমাদের অঙ্গীকার। তিনি আজ (১৮এপ্রিল) বিকালে নলডাঙ্গা উপজেলার শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন এর উদ্যোগে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, শফিকুল ইসলাম বুলবুল সহ বিএনপির নেতৃবৃন্দ। এর আগে তিনি সূর্য বাড়ি রাস্তার কাজের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা

Share the post

Share the post মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌরসভাধীন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারি ব্রিজ এলাকায় মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে মহিষমারি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার […]

নাটোরে নারী নেতৃত্বের উত্থান: সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে আন্না মিনজ ও সানজিদা তুলি

Share the post

Share the postআরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ঘোষিত ৩৬টি আসনের মধ্যে স্থান করে নিয়েছেন নাটোরের দুই নারী নেত্রী—ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজ এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সানজিদা ইয়াসমিন ওরফে তুলি। এ মনোনয়নের মধ্য দিয়ে নাটোর জেলায় নারী নেতৃত্বের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাটোর জেলার চারটি সংসদীয় […]