মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Share the post

সীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুর থেকে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২৬) বিকেলে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. তাজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সাদেক আহমেদ খান, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওছমান গনি, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী তাঁর বক্তৃতায় বলেন, দেশে যাতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্মান পায় সেদিকে নজর রাখবেন। সেই ইতিহাস নিয়ে সামনের দিকে চলবেন।
সাদেক আহমেদ খান বলেন, ‘স্বাধীনতা যুদ্ধ কোন চায়ের টেবিলে যুদ্ধ হয় নাই। সেদিন যাদের নেতৃত্ব দেয়ার কথা ছিল তাঁরা সাড়ে সাত কোটি বাঙালিকে অরক্ষিত রেখে রাতের আধাঁরে পালিয়ে গিয়েছিল। সেদিন চট্রগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষণাই দেন নাই স্বাধীরতার বিপ্লব করেছিল। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবিধাতিত নেতা ছিলেন। তাঁর যেখানে শেষ সেখান থেকেই জিয়াউর রহমানের শুরু হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা হলে সত্য কথা মাথা উঁচু করে বলবেন। মিথ্যাকে প্রশ্রয় দিবেন না। গত ১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে পাঠ্যপুস্তকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আর এজন্যই প্রত্যেক স্কুলে ক্লাস এইচ, নাইন, টেন এবং কলেজে ফার্ষ্ট ইয়ারে একটা কইরা সাবজেক্ট মুক্তিযুদ্ধের উপর থাকতে হবে বলে দাবী করেছি।’
এর আগে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন

Share the post

Share the postসীমান্ত দাস,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও […]

মির্জাপুরে আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

Share the post

Share the post সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইলের মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের মাসিক সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে এগারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিবের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) তারেক আজিজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম, মির্জাপুর […]