শেরপুরে প্রান্তিক হরিজন শিশুদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ?

Share the post
জহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর সবার জন্য শিক্ষা স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা পরিষদের উদ্যোগে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৭০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষ -এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত স্কুল ব্যাগ ও পানির পাত্র বিতরণ করেন জেলা পরিষদ, শেরপুরের প্রশাসক জনাব এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ,
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে জেলা পরিষদের মানবিক কার্যক্রমের একটি নতুন যাত্রা শুরু হয়েছে। তিনি আরও বলেন, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে জেলা পরিষদ ভবিষ্যতেও কাজ করে যাবে এবং সবার সহযোগিতায় শেরপুর জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এখন থেকে জেলা পরিষদের দরজা সকল মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদ, শেরপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপঙ্কর রায়। তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং সবার জন্য শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমান এবং সহকারী প্রকৌশলী জনাব নাজমুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের প্রশাসক পদে নিয়োগ উপলক্ষে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি শেরপুর  প্রতিনিধি:শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা, তেরাবাজার, শেরপুর-এর সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে এক শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল , শনিবার রাত ৯ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে […]

শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর  জেলা প্রতিনিধি:২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ। আজ বৃহস্পতিবার দুপুরে আমীর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রিয় অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন। […]