নির্বাচনে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপি প্রার্থীর

Share the post

সাব্বির ইবনে ছিদ্দিক ,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন নোয়াখালী-৬ আসনের বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম। শুক্রবার বিকেলে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে মাহবুবের রহমান শামীম দাবি করেন, নির্বাচনের আগে ও পরে বিএনপির কর্মী-সমর্থকদের ওপর হামলা, বাড়িঘরে লুটতরাজ, কর্মীদের খুঁজে বের করে মারধর এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে আটকের ঘটনা ঘটেছে।পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, শুরু থেকেই নৌবাহিনী ও কোস্টগার্ড পক্ষপাতমূলক আচরণ করেছে। তাদের বিরুদ্ধে বিএনপি কর্মীদের নাম ধরে মাইকিং করে খুঁজে বের করে নির্যাতন এবং নির্বাচনের আগের রাতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের বাড়িতে তল্লাশি চালানোর অভিযোগ তোলেন তিনি। বুড়িরচরে এক জনপ্রতিনিধি ও পৌরসভার কয়েকজনকে আটকের পর অনুরোধে ছেড়ে দেওয়ার ঘটনাও জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে বলে জানান তিনি।নির্বাচনের পর নিঝুমদ্বীপসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের বাড়িতে তল্লাশি ও যুবদল নেতা মোতালেবকে মারধরের অভিযোগ করেন এই প্রার্থী। তার দাবি, নৌবাহিনীর উপস্থিতিতে গত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]